[ দেশজুড়ে ]
সাভারে অস্ত্র-গুলিসহ ইউপি সদস্য আটক
ছবি: সংগৃহীত
সাভারে অস্ত্র ও গুলিসহ আবু তালেব নামে এক ইউপি সদস্যকে আটক করেছে র্যাব-৪। শুক্রবার রাত ১১টার দিকে আটকের বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৪ এর এএসপি সাগর দীপা বিশ্বাস।
এর আগে শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কাউন্দিয়া ইউপির সাদারবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ইউপি সদস্য কাউন্দিয়ার সাদারবাড়ি এলাকার গেদু মিয়ার ছেলে। তিনি সাভারের কাউন্দিয়া ইউপি ৩ নম্বর ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য।
র্যাব জানায়, সাভারের কাউন্দিয়া ইউপির সাদারবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইউপি সদস্যকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র্যাব-৪ এর এএসপি সাগর দীপা বিশ্বাস জানান, এ ব্যাপারে রাতেই সাভার থানায় মামলা দায়ের করে তাকে হস্তান্তর করা হয়েছে।
এদিকে ওই ইউপি সদস্যকে আটক করায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছে। এই অস্ত্র দেখিয়ে ইউপি সদস্য বিভিন্ন অপকর্ম করে আসছিল বলে দাবি এলাকাবাসীর।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!