ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সাতক্ষীরায় ভুয়া নিয়োগপত্রসহ দুই প্রতারক আটক

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫২, ১৭ জানুয়ারি ২০২০
সাতক্ষীরায় ভুয়া নিয়োগপত্রসহ দুই প্রতারক আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

সাতক্ষীরায় কাস্টমস ও সেনাবাহিনীর ভুয়া নিয়োগপত্রসহ প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে র‍্যাব।

আটকরা হলেন- শহরতলীর মাছখোলা এলাকার আমির আলীর ছেলে মো. মানদার আলী, রামচন্দ্রপুরের আকবর আলীর ছেলে আশরাফুজ্জামান।

বৃহস্পতিবার রাতে জেলা শহরের মধ্যকাটিয়া লস্করপাড়া থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক এএসপি মো. শাহিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লস্করপাড়ার মোজাম্মেল হকের বাড়ি থেকে দুই প্রতারককে আটক করা হয়েছে। এ সময় কাস্টমস ও সেনাবাহিনীর ভুয়া নিয়োগপত্র উদ্ধার করা হয়েছে।

এএসপি শাহিন আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে- আটকরা বিভিন্ন স্থানের বেকার যুবকদের সরকারি চাকরির প্রলোভন দেখাতেন। পরে তাদের ভুয়া নিয়োগপত্র দিয়ে টাকা আত্মসাৎ করতেন। চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান চলছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!