[ বিনোদন ]
সবচেয়ে বুদ্ধিমান আমার স্বামী: মিথিলা
মিথিলা এবং সৃজিত
বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা গেল বছরে ৬ ডিসেম্বর কলকাতার পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে করেন। বিয়ের পরেই অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় নিজেদের ঘুরতে যাওয়া কিংবা রোমান্টি ছবি শেয়ার করেন।
তবে এবার রোমান্টিক ছবি নয় বরং নিজের বরকে নিয়ে রোমান্টিক স্ট্যাটাস শেয়ার করেছেন তিনি। যেখানে সৃজিতকে প্রশংসা করতেও কাপর্ণ্য করেননি মিথিলা।

মিথিলা টুইটারে লিখেন, আমি কোন হিন্দু, ভারতীয় কিংবা কোন পরিচালককে বিয়ে করিনি। আমি তাকেই বিয়ে করেছি; যিনি বুদ্ধিমান ও কোমল হৃদয়ের। তাই, আমি তার সমস্ত পরিচয় নিয়ে গর্বিত। কেউ আমার স্বামীকে অবজ্ঞা অথবা অবহেলা করার চেষ্টা করলে তাকে কড়া থাপ্পড় দেয়া হবে।
প্রসঙ্গত, ২০০৬ সালের ৩ আগস্ট প্রেমের পরিণতি হিসেবে তাহসানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মিথিলা। তাহসান-মিথিলার একটি সন্তানও আছে। এরপর, ২০১৭ সালের মাঝামাঝি সময়ে তাদের বিচ্ছেদ ঘটে।
ডেইলি-বাংলাদেশ/টিএএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!