ঢাকা,  বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

রিলিজ হতে চলেছে অক্ষয়ের ‘লক্ষ্মী বম্ব’, তবে ওয়েব প্ল্যাটফর্মে

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩:১৬, ২৬ এপ্রিল ২০২০
রিলিজ হতে চলেছে অক্ষয়ের ‘লক্ষ্মী বম্ব’, তবে ওয়েব প্ল্যাটফর্মে
‘লক্ষ্মী বম্ব’-ছবির ফার্স্ট লুক

করোনা মোকাবিলায় ভারতে চলছে লকডাউন। তবে এমন পরিস্থিতির অনেক আগে থেকেই বন্ধ হয়ে গিয়েছে সিনেমাসহ সকল প্রকার শুটিং। বন্ধ করা হয়েছে সিনেমা হলও। সংক্রমণ রুখতে সামাজিক দূরত্ব বজায় রাখতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তবে এত কিছুর মাঝেও থেমে থাকেননি বলিউডের খিলাড়ি খ্যাত অভিনেতা অক্ষয় কুমার। তার অভিনীত ছবি ‘লক্ষ্মী বম্ব’ এবার মুক্তি দিতে চলেছেন। আর এমন সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা এবং ছবির পরিচালক রাঘব লরেন্স দু’জনে মিলেই। 

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে, ওয়েব প্ল্যাটফর্মে ‘লক্ষ্মী বম্ব’ ছবিটি রিলিজ দিতে চলেছেন তারা। সিনেমার শুটিং শেষ হলেও এডিটিং, মিক্সিং ও অন্যান্য কাজ বাকি থাকে। লকডাউনের কারণে গোটা টিম এখন বাড়ি বসেই সেইসব কাজ শেষ করছেন। ফিনিশিং টাচ দিতে তাই সময়ও লাগছে খানিকটা বেশি।

নির্মাতারা বিশেষ করে অক্ষয় একেবারেই চান না যে এই ছবির সঙ্গে যুক্ত কারো আর্থিক ক্ষতি হোক। আর সিনেমাটা যেন সারা বিশ্বের মানুষ দেখতে পান সেই ব্যবস্থাও করতে চায় টিম ‘লক্ষ্মী বম্ব’। তাই ডিজিটাল মাধ্যমে সিনেমা রিলিজের ভাবনা এসেছে তাদের মাথায়। সবদিক ভেবেই ডিজনি এবং হটস্টারের মত প্ল্যাটফর্মকে বেছে নিয়েছেন ‘লক্ষ্মী বম্ব’-এর নির্মাতারা। এখন শুধুই সময়ের অপেক্ষা।

‘লক্ষ্মী বম্ব’-ছবিতে এক ট্রান্সজেন্ডারের চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার। গত বছর নবরাত্রির সময় ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে এনেছিলেন তিনি। গাঢ় লাল শাড়ি, সঙ্গে কালো ব্লাউজ কপালে সিঁদুরের বড় টিপ পেতে আঁচড়ানো চুল। আর চোখে এক অদ্ভুত তীক্ষ্ণ দৃষ্টি। যাতে মিশে রয়েছে অসম্ভব ক্রোধ। নতুন অবতারে অক্ষয়কে দেখে চমকে গিয়েছিল সিনেমাপ্রেমী দর্শকমহল। দক্ষিণী ছবি ‘কাঞ্চনা’-র রিমেক এই সিনেমায় রয়েছেন কিয়ারা আদভানী।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!