[ দেশজুড়ে ]
রাজৈরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ
মাদারীপুরের রাজৈরে বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃস্পতিবার দুপুরে ওই উপজেলার মহিষমারী গ্রামের কমল বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃত রিহান ফকির গোপালগঞ্জের মুকসুদপুরের মনিরকান্দি গ্রামের জহুর আলী ফকিরের ছেলে।
.png)
রাজৈর থানার ওসি মো. শাহজাহান বলেন, মহিষমারী গ্রামের কমল বিশ্বাসের বাড়িতে কাজ করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে আহত হন রিহান ফকির। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডেইলি বাংলাদেশ/এআর
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!