ঢাকা,  সোমবার   ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মানিকগঞ্জে হত্যার পর ঝলসে দেয়া হলো মরদেহ

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৩, ১৮ ফেব্রুয়ারি ২০২০
মানিকগঞ্জে হত্যার পর ঝলসে দেয়া হলো মরদেহ
ফাইল ছবি

মানিকগঞ্জের সিঙ্গাইরে এক যুবককে হত্যার পর মরদেহ ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা। তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার দুপুরে উপজেলার তালেবপুর ইউপির চর গোলড়া এলাকা থেকে ঝলসানো মরদেহটি উদ্ধার করে পুলিশ। ২৫ বছরের ওই যুবকের পরনে জিনস প্যান্ট ছিল।

সিঙ্গাইর থানার ওসি আব্দুস সাত্তার জানান, দুপুরে চর গোলড়া এলাকায় আগুনে পোড়ানো মরদেহটি দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি আরো জানান, রাতে দুর্বৃত্তরা তাকে হত্যার পর পুড়িয়ে দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার পরিচয় শনাক্ত ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!