ঢাকা,  বৃহস্পতিবার   ০১ অক্টোবর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেঘনায় নিষিদ্ধ জালে মাছ শিকার, আটক ১৪

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ০১:৫০, ৪ নভেম্বর ২০১৯
মেঘনায় নিষিদ্ধ জালে মাছ শিকার, আটক ১৪
ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার ইলিশায় মেঘনা নদীতে অবাধে নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকারের অভিযোগে ১৪ জেলেকে আটক করেছে কোস্টগার্ড।

রোববার বিকেলে কোস্টগার্ড ও মৎস্য অধিদফতরের অভিযানে তাদের আটক করা হয়। এ সময় নদীর বঙ্গের চর অংশ থেকে বেহুন্দী জালসহ দুটি নৌকা ও ৫০ কেজি মাছ উদ্ধার করা হয়। 

আটকরা হলেন- আবু তাহের, মো. শাহাদাত, সোনা মিয়া, শরিফ, শেকুন, আলী হোসেন, মো. ছোলেমান, মনির, মেহেরাজ, হাসান, জাহাঙ্গিরসহ ১৪ জন। 

Advertisement

ভোলা সদরের ইউএনও মো. কামাল হোসেন জানান, অভিযান আটক ১৪ জেলেকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত ১২ জনকে চার হাজার টাকা করে জরিমানা করেন। বাকি দুইজন শিশু থাকায় তাদের জরিমানা করা হয়নি। এ সময় উদ্ধার করা জাল পুড়িয়ে ফেলা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!