ঢাকা,  বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

মেক্সিকোয় সড়ক দুর্ঘটনায় পর্যটকবাহী গাড়ি, নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৮, ৩০ ডিসেম্বর ২০১৯
মেক্সিকোয় সড়ক দুর্ঘটনায় পর্যটকবাহী গাড়ি, নিহত ১১
ছবি- সংগৃহীত

মেক্সিকোর দক্ষিণ চিয়াপাস রাজ্যের একটি হাইওয়েতে পর্যটকবাহী একটি গাড়ি ও ভ্যানের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো সাত জন। 

স্থানীয় প্রসিকিউটর অফিস এক ‍বিবৃতিতে বলেছে, দুর্ঘটনায় ১১ জন মারা নিহত ও সাত জন আহত হয়েছে। দুর্ঘটনার কারণ উদঘাটনে তদন্ত শুরু করা হয়েছে। খবর নিউ স্ট্রেইট টাইমস।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হতাহতদের মধ্যে চিয়াপাস রাজ্যের অন্যতম ট্যুরিস্ট আকর্ষণ সান ক্রিস্টোবাল ডি লাস কাসাস ভ্রমণকারী পর্যটক রয়েছে। বড়দিন ও নতুন বছরের ছুটিতে পর্যটন মৌসুমে মেক্সিকোর রাস্তাগুলো লোকারণ্য হয়ে ওঠে এবং এ সময়টাতে প্রায়ই বড় ধরনের দুর্ঘটনা ঘটে।

ডেইলি-বাংলাদেশ/এসআই
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!