অনেকেই মুখ ভর্তি তিল নিয়ে দুশ্চিন্তায় থাকেন! আর তাই তিল দূর করতে বাজারের বিভিন্ন কেমিক্যালযুক্ত প্রসাধনী ব্যবহার করে থাকেন। যদিও সেগুলো তিল দূর করে ঠিকই কিন্তু তিলের জায়গায় আরো একটা ছাপ ফেলে যায়, যেটি আরো দৃষ্টিকটু। তবে ঘরে উপায়ে দীর্ঘস্থায়ীভাবে তিল দূর করার সহজ উপায় রয়েছে। যা নিয়মিত ব্যবহারে মুখ ভর্তি তিল দ্রুত দূর হবে-
১) আপেল সিডার ভিনেগার- তিল দূর করতে এর কার্যকারিতা অনেক। এজন্য একটি তুলার গোলা অল্প পরিমাণে ভিনেগারে এ ভিজিয়ে তিল এর উপর রাখুন। এবার একটি ওয়ান টাইম ব্যান্ডেজ দিয়ে তুলা কিছুক্ষণ আটকে রাখুন। এটি প্রতিদিন করলে আস্তে আস্তে তিল দূর হবে।
.png)
২) রসুন- তিল এর দাগ দূর করতে রসুনও ভালো কাজ করে। একটি ছোট রসুনের কোয়া তিলের উপর দিয়ে ব্যান্ডেজ দিয়ে আটকে সারা রাত রেখে ঘুমিয়ে পড়ুন। এভাবে যতদিন না দাগ দূর হয় ততদিন করে যান।
৩) বেকিং সোডা- কয়েক ফোঁটা ক্যাস্টর অয়েল ও বেকিং সোডা মিশিয়ে তিলের উপর ব্যবহার করুন। সারারাত এভাবেই রাখুন। তিলের দাগ দূর হবে দ্রুত।