ঢাকা,  বৃহস্পতিবার   ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খবর ]

মানিকগঞ্জে পিপিই পেল সাংবাদিক-পুলিশ

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৯, ৩০ মার্চ ২০২০
মানিকগঞ্জে পিপিই পেল সাংবাদিক-পুলিশ
পিপিই তুলে দিচ্ছেন ইঞ্জিনিয়ার সালাম চৌধুরী

করোনাভাইরাস রোধে সাংবাদিক ও পুলিশ সদস্যদের পিপিই দিয়েছেন জেলা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার সালাম চৌধুরী।

সোমবার দুপুরে মানিকগঞ্জের এসপি রিফাত রহমান শামীমের হাতে ৫০টি পিপিই তুলে দেন তিনি। একইসঙ্গে প্রেস ক্লাবে দেয়া হয় ৩০টি।

ইঞ্জিনিয়ার সালাম চৌধুরী বলেন, করোনা মোকাবিলায় নিজের উদ্যোগে এসব দেয়া হয়েছে। চিকিৎসকদের জন্য চীন থেকে এফডিএ সার্টিফাইড ৫০০ পিপিএ আনা হয়েছে। সেগুলোও দ্রুত দেয়া হবে।

Advertisement

তিনি আরো বলেন, ঢাকার ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও কয়েকটি থানায় পিপিই দেয়া হয়েছে। দুই-একদিনের মধ্যে মানিকগঞ্জ সদর, হরিরামপুর, সিংগাইর, ঘিওর, শিবালয় থানা ও উপজেলা পরিষদে পিপিই দেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!