ঢাকা,  বৃহস্পতিবার   ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

মক্কা মদিনার দুই মসজিদে হবে ঈদের নামাজ, তবে...

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:১২, ২৪ মে ২০২০
মক্কা মদিনার দুই মসজিদে হবে ঈদের নামাজ, তবে...
ছবি- সংগৃহীত

করোনাভাইরাসের বিস্তার রোধে সৌদি আরবের মক্কা এবং মদিনার পবিত্র দুই মসজিদে ঈদুল ফিতরের নামাজ হলেও সাধারণ জনগণ অংশ নিতে পারবে না। শনিবার সৌদি প্রেস এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, পুরোপুরি প্রতিরোধ এবং পূর্ব সতর্কতামূলক স্বাস্থ্যবিধি মেনে মক্কার কাবা এবং মদিনার মসজিদে নববিতে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। ইসলাম ধর্মের পবিত্র এ দুই মসজিদে সাধারণ মানুষের অংশগ্রহণের সুযোগ থাকবে না।

দুই মসজিদের প্রেসিডেন্ট শেখ ডা. আব্দুল রহমান বিন আব্দুল আজিজ আল সুদাইস বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি বলছে, সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ পবিত্র দুই মসজিদে ঈদুল ফিতরের নামাজের অনুমতি দিয়েছেন। তবে অন্যান্য মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে না। 

ডেইলি-বাংলাদেশ/আরএ
লিংক সফলভাবে কপি হয়েছে!