ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

[ স্বাস্থ্যকথা ]

ভাল ঘুম পেতে এড়িয়ে চলুন এই পানীয়

স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক
প্রকাশিত: ১৪:২১, ৪ সেপ্টেম্বর ২০১৯
ভাল ঘুম পেতে এড়িয়ে চলুন এই পানীয়
ফাইল ছবি

শরীর সুস্থ রাখার জন্য ভালো ঘুম প্রত্যেকেরই প্রয়োজন। ঘুমাতে যাওয়ার আগে অনেকের অনেক অভ্যাসই থাকে। যেমন- চা, কফি ইত্যাদি পানীয় পান করা। যার ফলে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। ঘুমাতে যাওয়ার আগে কাপে চুমুক দেয়া লোভনীয় মনে হলেও বিশেষজ্ঞরা এসব পানীয় থেকে দূরে থাকার পরামর্শ দেন।

নিউ ইয়র্কের সিরাকিউজ বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য গবেষণা বিভাগের সহকারী অধ্যাপক জেসিকা গ্যারে রেডমন্ড বলেছেন, "ক্যাফিনযুক্ত জিনিসগুলো অবশ্যই বেশিরভাগ মানুষের পক্ষে ক্ষতিকর"। যারা ক্যাফিনের উপর নির্ভর করে, তাদের দিনের বেলায় কিছুটা সময় বিকালে বা অবশ্যই রাতের খাবারের সময় ক্যাফিন থেকে বিরত থাকুন।

ক্লিনিকাল স্লিপ জার্নালে প্রকাশিত গবেষণায় পরামর্শ দেয়া হয়েছে যে, ঘুমাতে যাওয়ার ছয় ঘন্টা আগে ক্যাফিন থেকে বিরত থাকতে হবে। ক্যাফিন শুধুমাত্র কফির মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি চা, সোডা এমনকি চকলেটেও পাওয়া যায়। এগুলোতে অ্যালকোহল থাকার কারণে গবেষকরা এড়ানোর পরামর্শ দিয়েছেন।

সিএনএন এনওয়াইইউ ল্যাঙ্গোন হেলথের পোস্টডক্টোরাল গবেষণা সহযোগী রেবেকা রবিন বলেছেন, অ্যালকোহল ভাল ঘুম পেতে বাধা সৃষ্টি করে। তবে দুধ এর বিকল্প হতে পারে। যা দীর্ঘকাল ধরে ব্যবহৃত হয়ে আসছে। এছাড়া দুধ ট্রাইটোফ্যানের উৎস। ট্রাইপটোফ্যান দুটি মস্তিষ্কের রাসায়নিকের মধ্যে রূপান্তর করে। যা স্লিপ-মেলাটোনিনের সঙ্গে যুক্ত। এটি প্রাকৃতিক ঘুম পেতে ও সেরোটোনিনকে নিয়ন্ত্রণ করতে সহায়তা করে।

ডেইলি বাংলাদেশ/এমআর/এএ

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!