ঢাকা,  বৃহস্পতিবার   ০১ অক্টোবর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

‘ভালোবাসা পেলে অবাধ্য সন্তান বাধ্য হবে’

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৩, ২৫ সেপ্টেম্বর ২০১৯
‘ভালোবাসা পেলে অবাধ্য সন্তান বাধ্য হবে’
ছবি: ডেইলি বাংলাদেশ

গুরুদাসপুরের ইউএনও মো. তমাল হোসেন বলেছেন, যে ছেলে বা মেয়ে একদিন স্কুলে যেত না, খেলাধুলা করত না, সেই ছেলে-মেয়েকে ভালোবাসার মাধ্যমে ভালভাবে বুঝান। ভালোবাসা পেলে অবাধ্য সন্তান বাধ্য হবে। তারা একদিন উচ্চ শিক্ষিত হয়ে দেশের সুনাম অর্জন করবে। আপনাদের মুখ উজ্জ্বল করবে। তাই ভালোবাসা দিয়ে ছেলে-মেয়েদের খেয়াল রাখুন।  

বুধবার সকালে উপজেলার বিয়াঘাট ইউপির মোল্লাবাজারে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে ক্ষমতায়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের বৈঠকে প্রায় ২৫০ নারী অংশ নেন।

Advertisement

তিনি আরো বলেন, ছেলে-মেয়েদের আঘাত করে ভালো পথে ফেরাতে পারবেন না। আপনার সন্তান কখন কোথায় যায়, কি করে, তাদের কাছ থেকে কথাগুলো বের করুন। ভাল কাজে এগিয়ে দিন। খারাপ কাজে থামিয়ে দিন। তবে ছেলে-মেয়েদের মনের কষ্টগুলো শোনার এবং বোঝার চেষ্টা করুন। ছেলে-মেয়েদের ঘরে বন্দী না রেখে খেলাধুলার মাঠে পাঠান। কোন সমস্যা হলে আমাদের জানান। শিক্ষার পাশাপাশি তাদের খেলাধুলাতে মনোযোগ বসিয়ে দিন। মোবাইল কোনোভাবেই দিবেন না। ভালভাবে বোঝান, এতে আপনার ছেলে-মেয়েরা খারাপ কাজ থেকে বিরত থাকবে। নিজেও ভাল থাকুন, আপনাদের সন্তানদের ভাল রাখুন।

উপজলা তথ্য কর্মকর্তা সালমা খাতুনের সভাপতিত্বে বৈঠকে বিশেষ অতিথির উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হাফিজুর রহমান, আমার বাড়ি আমার খামারের কর্মকর্তা লুৎফুর নাহারসহ প্রমুখ।

ডেইলি বাংলাদেশ/এমকেএ

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!