ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ভারতীয় সহকারী হাইকমিশনারের শীতবস্ত্র বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৮, ২৮ ডিসেম্বর ২০১৯
ভারতীয় সহকারী হাইকমিশনারের শীতবস্ত্র বিতরণ
ছবি : ডেইলি বাংলাদেশ

ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী সনজিব কুমার ভাটি কুড়িগ্রামে শ্রী রাম কৃষ্ণ আশ্রম পরিদর্শন ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। 

শনিবার দুপুরে শহরের পাল পাড়া এলাকায় শ্রী রাম কৃষ্ণ আশ্রমে আসেন তিনি । 

এ সময় আশ্রম পরিদর্শন শেষে তিনি এক আলোচনা সভায় অংশ নেন। 

এতে শ্রী রাম কৃষ্ণ আশ্রমের উপদেষ্টা ফনিদ্র মোহন সাহার সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন কুড়িগ্রামের অ্যাডিশনাল এসপি উৎপল কুমার রায়, রাম কৃষ্ণ আশ্রমের সভাপতি অমল ব্যানার্জী, সাধারণ সম্পাদক উদয় শঙ্কর চক্রবর্তী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সামিউল হক নান্টু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিক প্রমুখ।

আলোচনা সভা শেষে ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী সনজিব কুমার ভাটি শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!