ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বজ্রপাতে দ্বিখন্ডিত আকাশ মনি

মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫২, ৫ জুন ২০২০
বজ্রপাতে দ্বিখন্ডিত আকাশ মনি
বজ্রপাতে দ্বিখণ্ডিত আকাশ মনি গাছ

মাগুরা সদর উপজেলায় বজ্রপাতে আকাশ মনি নামে একটি গাছ দ্বিখণ্ডিত হয়েছে। গাছের মাঝ অংশ চিড়ে বের হয়ে গেছে। বজ্রপাতের আঘাতে গাছের ছাল চারিদিকে ছড়িয়ে গেছে। 

বৃহস্পতিবার রাতে উপজেলার চাউলিয়া ইউপির বজরুখ শ্রীকুন্ডী বালিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। 

অদ্ভুতভাবে বজ্রপাতে দ্বিখণ্ডিত হওয়া আকাশ মনি বা সরা গাছটি দেখতে বালিয়াডাঙ্গা নামিজউদ্দিনের পার্শ্ববর্তী বাগানে ভিড় করছে শত শত মানুষ।

শুক্রবার বিকেলে সরেজমিন সদরের বালিয়াডাঙ্গা গ্রামে গিয়ে দেখা গেছে ,আকাশ মনি এ গাছটিতে বজ্রপাতে দ্বিখণ্ডিত হয়েছে। 

স্থানীয় এলাকাবাসী হুসাইন, এহসানসহ অনেকে জানান, বৃহস্পতিবার রাতে বজ্রপাতসহ ঝড় শুরু হয়। এরপর কিছুক্ষণের মধ্যে বাড়ির পার্শ্ববর্তী বাগানে প্রচণ্ড জোরে বজ্রপাত হয়। এতে বাড়িসহ আশপাশের মানুষের মাঝে ভীতির সৃষ্টি হয়। সকালে বাগানে গিয়ে দেখি আকাশ মনি গাছটি বজ্রপাতে দ্বিখণ্ডিত হয়েছে। অদ্ভূতভাবে দ্বিখণ্ডিত হওয়া গাছটি দেখার পর এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!