ঢাকা,  বৃহস্পতিবার   ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

ফারুকী হত্যার প্রতিবেদন ১৫ মার্চ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৫৯, ২ ফেব্রুয়ারি ২০২০
ফারুকী হত্যার প্রতিবেদন ১৫ মার্চ
মাওলানা নুরুল ইসলাম ফারুকী

মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৫ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

রোববার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস নতুন এ দিন ধার্য করেন।

২০১৪ সালের ২৭ আগস্ট রাজধানীর পূর্ব রাজাবাজারের ১৭৪ নম্বরের নিজ বাড়িতে খুন হন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট নেতা ও টেলিভিশনে ইসলামী অনুষ্ঠান উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকী।

Advertisement

ওই দিন এশার নামাজের পর আনুমানিক ৬ থেকে ৭ জন যুবক ফারুকীর বাসায় প্রবেশ করে। এর কিছু সময় পর তার স্ত্রী ও এক ছেলেসহ তিন স্বজনের হাত-পা বেঁধে পৃথক কক্ষে ফারুকীকে গলা কেটে হত্যার পর পালিয়ে যায়।

ওই ঘটনায় তার ছেলে ফয়সাল ফারুকী বাদী হয়ে অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করে শেরে বাংলা নগর থানায় হত্যা মামলা করেন।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!