ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ লাইফস্টাইল ]

পড়ালেখায় সন্তানের মনোযোগ নেই? রইল মেধা বাড়ানোর ঘরোয়া উপায়

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১১:২৪, ১১ অক্টোবর ২০১৯
পড়ালেখায় সন্তানের মনোযোগ নেই? রইল মেধা বাড়ানোর ঘরোয়া উপায়
ছবি: সংগৃহীত

সন্তানের মেধা বিকাশিত হোক তা প্রত্যেক মা-বাবারই কাম্য। আপনি তো নিশ্চয় চান যে পড়াশোনায় আপনার বাচ্চা দারুন কিছু করুক। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কীভাবে শিশু সেই লক্ষ্যে পৌঁছাবে? শুধু ভাবেন, দিনের বেশিরভাগ সময় বইয়ের সামনে বসিয়ে রাখলেই শিশু ভাল রেজাল্ট করবে! 

এভাবে কিন্তু লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়। কারণ যতক্ষণ না বাচ্চার মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি পাবে, ততক্ষণ সে কিন্তু এভারেজ হিসাবেই থেকে যাবে। তাহলে উপায়? তবে জেনে নিন এমন একটি ঘরোয়া উপায় যা ব্রেন পাওয়ার বাড়াতে দারুন কাজে আসে। 

যে যে উপকরণগুলো লাগবে

১. ডিমের কুসুম- ২ চামচ 
২. ওটমিল- ৪ চামচ 
৩. ডার্ক চকোলেট পাউডার- ১ চামচ 

ওটমিল, ডিম ও ডার্ক চকলেটের মিশ্রণব্রেণ পাওয়ার বাড়াতে এই ঘরোয়া পদ্ধতিটি দারুণ কাজে আসে। তবে প্রতিদিন খেতে হবে এই ওষুধটি। তাহলেই কিন্তু ভাল কাজ দেবে। প্রসঙ্গত, ৩ বছরের কম বাচ্চাদের এই খাবারটি খাওয়াবেন না। ডিমের কুসুমে ভিটামিন-ই, মিনারেলস সহ এমন অনেক উপাদান থাকে, যা ব্রেণসেলগুলোকে পুষ্টি প্রদান করে। ফলে বৃদ্ধি পায় সার্বিক মস্তিষ্কের ক্ষমতা। 

আপরদিকে, ওটমিলে রয়েছে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা বাচ্চার কর্মক্ষমতা বৃদ্ধি করে। সেই সঙ্গে ব্রেন সেলগুলোর ক্ষমতাও বাড়ায়। আর ডার্ক চকোলেট কী কাজে আসে? এতে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট, যা মস্তিষ্কের পাশাপাশি শরীরকেও চাঙ্গা রাখে। শুধু তাই নয়, খাবারটিকে সুস্বাদু করতেও ডার্ক চকোলেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। 

কীভাবে বানাবেন এই ঘরোয়া ওষুধটি?

পরিমাণ মতো ওটস নিয়ে গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। যখন দেখবেন ওটস নরম হয়ে গেছে তখন পানি থেকে তুলে নিন। এবার ডিমের কুসুম এবং ডার্ক চকোলেটের গুঁড়া ওটসের সঙ্গে মিশিয়ে নিন। টানা ৩ মাস ব্রেকফাস্টের সঙ্গে বাচ্চাকে এই খাবারটি খাওয়ালে দারুন ফল পাবেন।

ডেইলি-বাংলাদেশ/জেএমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!