ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ অর্থনীতি ]

প্রিমিয়ার ব্যাংকের আসাদগেট শাখা উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:১৬, ২৪ ডিসেম্বর ২০১৯
প্রিমিয়ার ব্যাংকের আসাদগেট শাখা উদ্বোধন
সংগৃহীত

প্রিমিয়ার ব্যাংকের ১১৪তম শাখা রাজধানীর আসাদগেটে উদ্বোধন করা হয়েছে। সোমবার ব্যাংকের উপদেষ্টা মুহাম্মদ আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ফিতা কেটে এই শাখার শুভ উদ্বোধন করেন। এ সময় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম রিয়াজুল করিম।

১৯৯৯ সালের ১০ জুন যাত্রা শুরু করা প্রিমিয়ার ব্যাংক লিমিটেড একটি বেসরকারি ব্যাংক হিসেবে এরইমধ্যে বেশ সুনাম অর্জন করেছে। ব্যাংকের ইন্টারনেট পেমেন্ট গেটওয়ে ব্যবহারের মাধ্যমে গ্রাহকরা ভিসা, মাস্টারকার্ড ও নেক্সাস কার্ডের মাধ্যমে বিল দিতে পারেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক এবং জনসম্পদ বিভাগের প্রধান মো. নাজিমউদ্দৌলা, উপব্যবস্থাপনা পরিচালক ছামি করিম, ব্র্যান্ড মার্কেটিং এবং কমিউনিকেসন্স বিভাগের প্রধান তারেক উদ্দিনসহ ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ডেইলি-বাংলাদেশ/এস
লিংক সফলভাবে কপি হয়েছে!