[ দেশজুড়ে ]
পূজার টাকা নিয়ে দ্বন্দ্বে প্রাণ গেল কলেজছাত্রের
নিহত অভিষেক দে দ্বীপ
সিলেটে পূজার টাকা নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক কলেজছাত্র নিহত হয়েছেন। তার নাম অভিষেক দে দ্বীপ।
বৃহস্পতিবার রাতে নগরীর টিলাগড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অভিষেক নগরীর শিবগঞ্জ সাদিপুরের দ্বীপক দের ছেলে। তিনি গ্রিনহিল স্টেট কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ও ছাত্রলীগ কর্মী ছিলেন।
শাহপরান থানার ওসি আব্দুল কাইয়ুম জানান, রাতে টিলাগড়ে পূজার টাকা সংক্রান্ত বিরোধ থেকে সৈকত রায় সমুদ্রের নেতৃত্বে একদল যুবক অভিষেকের ওপর হামলা চালায়। এ সময় তাকে ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে যায় তারা। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সরস্বতী পূজা কমিটি নিয়ে কয়েকদিন ধরে সৈকত ও অভিষেকের মধ্যে বিরোধ চলছিল। এ বিরোধকে কেন্দ্র করেই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা স্থানীয়দের।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!