ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পাক সেনাপ্রধানের মেয়াদ বাড়ল ৬ মাস

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:২৭, ২৯ নভেম্বর ২০১৯
পাক সেনাপ্রধানের মেয়াদ বাড়ল ৬ মাস

ছয় মাসের মেয়াদ বাড়ানো হয়েছে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ারের। বৃহস্পতিবার দেশটির সুপ্রিম কোর্ট সেনাপ্রধান হিসেবে তার মেয়াদ আরো ছয় মাস সময় বাড়িয়ে দেন।

বিচারপতি আসিফ সাইদের নেতৃত্বে তিন সদস্যের বিচারকের বেঞ্চ সংক্ষিপ্ত আদেশে ঘোষণা দেন, সরকারের অনুরোধে জেনারেল বাজওয়া আরো ছয় মাস সেনাপ্রধানের দায়িত্ব পালন করবেন।

পাকিস্তানের গণমাধ্যমগুলো বলছে, সেনাপ্রধানের মেয়াদকালীন বিষয়টি নিয়ে ছয় মাসের মধ্যে দেশটির সংসদ আইন প্রণয়ন করার নির্দেশ দিয়েছেন আদালত।

Advertisement

এর আগে জেনারেল আশফাক পারভেজ কায়ানির মেয়াদ ২০১০ সালে তিন বছর বাড়িয়েছিল পাকিস্তান পিপলস পার্টির সরকার। ২০১২ সালে ইসলামাবাদ উচ্চ আদালতে কায়ানির মেয়াদ বাড়ানোকে চ্যালেঞ্জ করে রিট হয়। তবে ইসলামাবাদ উচ্চ আদালত ওই রিটকে খারিজ করে দেন।

সেই পথ ধরে কামার বাজওয়ার মেয়াদ ইমরান সরকার বাড়িয়ে দিলেও সেটি মানেনি আদালত। এ নিয়ে দেশটিতে বিতর্ক চলছিল কিছুদিন ধরেই। শেষ পর্যন্ত ৬ মাস বাড়িয়ে দেয়া হলো তার মেয়াদ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!