[ রাজধানী ]
পল্টনে ৪৮ ক্যান বিয়ারসহ আটক দুই
ছবি- সংগৃহীত
রাজধানীর পল্টনে বিশেষ অভিযান চালিয়ে ৪৮ ক্যান বিয়ারসহ দুই জনকে আটক র্যাব। এরা হলেন- রাজিব (২৫) ও আইয়ুব (৩৪)।
মঙ্গলবার রাতে তাদের আটক করা হয় বলে বুধাবর সন্ধ্যায় জানায় র্যাব।
র্যাব-১০ এর অধিনায়ক পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মো. কাইয়ুমুজ্জামান খান এ তথ্য নিশ্চিত করেছেন।
.png)
তিনি জানান, গোপন সংবাদে সিপিসি-৩ (ক্রাইম প্রিভেনশন কোম্পানি) এর কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামানের নেতৃতে গোলাপ শাহ মাজার রোডে অভিযান চালানো হয়। অভিযানে ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৪৮ ক্যান বিয়ার, ও মাদক ব্যবসায় ব্যবহৃত ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।
ডেইলি-বাংলাদেশ/এসআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!