[ আন্তর্জাতিক ]
পরবর্তী মহামারি ভাইরাস ছড়াতে পারে আমাজন থেকে!
পরিবেশবিদ ডেভিড লাপোলা বললেন
আমাজনে বন উজাড়ের ফলেই এমন আশঙ্কা করা হচ্ছে। ফাইল ছবি
বিশ্বের বৃহত্তম অরণ্য আমাজন থেকে ছড়াতে পারে পরবর্তী মহামারি ভাইরাস। ব্রাজিলের পরিবেশবিদ ডেভিড লাপোলা এমনটাই বললেন। প্রাণীর আবাসস্থলে মানুষের আক্রমনের কারণেই করোনাভাইরাসের সৃষ্টি হয়েছে বলেও মনে করেন তিনি। খবর এএফপি
কয়েক মাস আগেই বিজ্ঞানীরা বলেছিলেন, বাদুড়ের মধ্যেই নতুন করোনাভাইরাসের সৃষ্টি হয়েছিল। যা অন্য কোনো প্রাণীর মাধ্যমে মানুষের দেহে পৌঁছেছে। বন্য অঞ্চলে নগরায়ন করলে প্রাণী থেকে বিভিন্ন রোগ মানুষের মধ্যে ছড়ানো অস্বাভাবিক ঘটনা নয়।
ব্রাজিলের রাষ্ট্রীয় সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট অব স্পেস রিসার্চ এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে আমাজনে বন উজাড় করার হার বৃদ্ধি পেয়েছে। আমাজনের ব্রাজিলিয়ান অংশে গত বছর প্রায় ১০ হাজার বর্গ কিলোমিটার বন উজাড় করা হয়েছে। যা আকারে প্রায় লেবাননের সমান।
.png)
চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত আমাজনের ব্রাজিলিয়ান অংশের ১ হাজার ২০২ বর্গ কিলোমিটার এলাকায় বন উজাড় করা হয়েছে। বনে যত বেশি মানুষের আনাগোনা বাড়ছে ততোই রোগবালাই বহনের ঝুঁকি বাড়ছে বলে মনে করেন ডেভিড লাপোলা।
ডেইলি-বাংলাদেশ/এনকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!