[ দেশজুড়ে ]
পদ্মায় মিলল ৭০ কেজির পাখা বিশিষ্ট মাছ
ছবি: সংগৃহীত
পদ্মা নদীর জেলেদের জালে ধরা পড়েছে ৭০ কেজি ওজনের একটি বিরল প্রজাতির পাখা বিশিষ্ট মাছ।
রোববার মাছটি ঈশ্বরদীর দাদাপুর হাটে নিয়ে এলে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মাছ ব্যবসায়ী মো. রতন মাছটি কেটে প্রতি কেজি ৭৫০ টাকা দরে ওই হাটেই বিক্রি করেন।
প্রত্যক্ষদর্শী একজন জানান, বিশাল আকৃতি ও বিরল প্রজাতির এই মাছটি দেখতে বহু লোকজনের সমাগম ঘটে হাটে। পদ্মা নদীতে বেড়জাল ফেলে মাছ ধরার সময় জেলেদের জালে ধরা পড়ে এই মাছ। তিনি ২৮ হাজার টাকায় কিনে এই হাটে নিয়ে এসে কেটে মাছটি বিক্রি করেছেন।
এ বিষয়ে ঈশ্বরদী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বলেন, মাছটির পিঠের দিকে পাখার মতো আছে সে কারণে এটিকে পাখি মাছ বলেন জেলেরা। এটি মূলত সামুদ্রিক মাছ, সমুদ্র থেকে হয়তো মাছটি পদ্মায় চলে এসেছিল।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!