ঢাকা,  রোববার   ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পদ্মার চরে যুবকের লাশ

গোদাগাড়ী(রাজশাহী) প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০৭, ২২ মার্চ ২০২০
পদ্মার চরে যুবকের লাশ
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহীর গোদাগাড়ীতে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে  উপজেলার মাটিকাটা নেওয়ান পাড়ার পদ্মা নদীর চর হতে তার লাশ উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানান, ফজর নামাজের পর সকাল ৬টার দিকে আমরা নদীর ধারে এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে ৯৯৯ -এ কল করি। পরে গোদাগাড়ী মডেল থানা পুলিশ ঘটনাস্থল লাশটি উদ্ধার করে।

অজ্ঞাত ব্যক্তির মাথার চোখের পাশে ক্ষত ও রক্তাক্ত অবস্থায় দেখা গেছে। এছাড়াও তার বুকে আঘাতের চিহ্ন রয়েছে।

Advertisement

গোদাগাড়ী মডেল থানার ওসি (তদন্ত) নৃত্যপদ দাস জানান, লাশ উদ্ধার করা হয়েছে। তবে তার নাম-পরিচয় এখনো জানা যায়নি। নিহতের পরনে থাকা লুঙ্গি থেকে একটি মোবাইল উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তসহ আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান তিনি। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!