ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নিরাপত্তা কর্মীদের বেঁধে পাঁচ দোকানে ডাকাতি

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:১৫, ১৮ ফেব্রুয়ারি ২০২০
নিরাপত্তা কর্মীদের বেঁধে পাঁচ দোকানে ডাকাতি
ছবি : ডেইলি বাংলাদেশ

গাজীপুরের কালিয়াকৈরে রোববার রাতে নিরাপত্তা কর্মীদের বেঁধে এক রাতে পাঁচ দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে।

উপজেলার রতনপুর রেলস্টেশন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতদলের সদস্যরা দোকানগুলো থেকে নগদ অর্থ, স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান মাল লুটে নিয়ে যায়।

রোববার রাত ২টার দিকে ১০-১২ জনের একদল ডাকাত রতনপুর রেলস্টেশন বাজারে আসে। এ সময় ডাকাতদল বাজারে নিরাপত্তা কর্মীর দায়িত্বে থাকা সাইফুল ইসলাম ও সবুজ মিয়াকে বেঁধে ফেলে।

পরে তারা আজিবর রহমানের মুদি দোকান, সাদ্দাম হোসেনের চালের দোকান, বিপাশের স্বর্ণের দোকান, জাকির হোসেনের মুদি দোকান ও মোতালেব মিয়ার স্টেশনারি দোকানে প্রবেশ করে। এ সময় ডাকাতরা দোকানগুলো থেকে টাকা, চাল, স্বর্ণালংকারসহ বিভিন্ন মাল নিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা সাইফুল ইসলাম ও সবুজ মিয়াকে উদ্ধার করে।

কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মোজাম্মেল হক বলেন, ডাকাতির ঘটনাটি শুনেছি। কোনো অভিযোগ পাইনি।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!