[ লাইফস্টাইল ]
নিত্য ব্যবহার্য জিনিসপত্রে মরিচা? দূর করুন মাত্র সহজ একটি উপায়ে
ফাইল ছবি
প্রত্যেকের ঘরেই ব্যবহার্য এমন অনেক জিনিসপত্র থাকে যেসবে খুব সহজেই মরিচা পড়ে যায়। তা হতে পারে কাচের বোতলের মুখে আটকানো ধাতুর ছিপি, টুলবক্সের ছোটোখাটো যন্ত্রপাতি, সাঁড়াশি, লোহার কড়াইয়ের মতো বাসনপত্র ইত্যাদি অনেক কিছুই।
কিন্তু এসব জিনিসে মরিচা পড়ে গেলে তা আর ব্যবহার করা সম্ভব হয় না। খুব তাড়াতাড়ি মরিচা পড়া জিনিসপত্রগুলো নষ্ট হয়ে যায়। কিন্তু জানেন কি, একটু চেষ্টা করলেই মরিচা তুলে ফেলা যায়। তাও খুব সহজ একটি ঘরোয়া কৌশলে। চলুন তবে জেনে নেয়া যাক সেই কৌশলটি-
বাসন মাজার সাবান আর আলু দিয়েই খুব সহজে আপনি দূর করতে পারেন মরিচা। এজন্য প্রথমে একটি আলু অর্ধেক করে কেটে নিন, তারপর আলুর সাদা দিকটা ডুবিয়ে রাখুন বাসন মাজা সাবানের পাত্রে। তারপর আলুর টুকরোটা তুলে আপনার মরিচা ধরা বাসন বা তৈজসের উপর রাখুন কয়েক ঘণ্টার জন্য। মাঝে আলুর টুকরোটা আরো কয়েকবার সাবানে ডুবিয়ে নিতে পারেন। এভাবে রাখার পর স্টিল উল দিয়ে ঘষলেই দেখবেন সব মরিচা উধাও হয়ে যাবে।
ডেইলি-বাংলাদেশ/এএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!