[ লাইফস্টাইল ]
নারকেল কোরানো ঝামেলা? জেনে নিন সহজ একটি কৌশল
ফাইল ছবি
দেখতে দেখতেই শীত চলে আসছে। আর শীতকাল মানেই বাহারি পিঠার মেলা। নারকেল ছাড়া সুস্বাদু পিঠা চিন্তাই করা যায় না। তবে শুধু পিঠাই নয়, আরো নানা রেসিপি তৈরিতেও নারকেল ব্যবহার করা হয়।
তবে নারকেল কোরানো বেশ ঝামেলার কাজ। কিন্তু খুব সহজ একটি পদ্ধতিতে এই ঝামেলা থেকে মুক্তি পেয়ে যাবেন। চলুন তবে জেনে নেয়া যাক সেই উপায়টি-
প্রথমে বড় সাইজের একটি নারিকেল নিন। নারকেল ভেঙ্গে পানি বের করে নিন। একটি বড় পাত্রে পানি নিয়ে তাতে নারকেল গুলো নৌকার মতন ভাসিয়ে দিন। খেয়াল রাখবেন নারকেল যেন ডুবে না যায়। তাহলে নারকেলের স্বাদ নষ্ট হয়ে যাবে। ১০ মিনিট ফুটন্ত পানির উপরে নারকেলটি রাখতে হবে। ১০ মিনিট পর পানি থেকে বের করে নিন।
.png)
এবার দেখুন ম্যাজিক। একটি ছুরি দিয়ে সামান্য চাপ দিতেই দেখবেন নারকেল মালা থেকে উঠে আসছে। জানলেন তো কত সহজেই নারিকেল মালা থেকে নারিকেল আলাদা করা যায়! এবার পিলার দিয়ে নারকেলের শক্ত অংশ পরিষ্কার করে নিন। তারপর নিজের পছন্দের আকারে কেটে নিন।
ডেইলি-বাংলাদেশ/এএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!