[ দেশজুড়ে ]
নতুন শীতের পোশাক পাবে টুঙ্গিপাড়ার চার হাজার মানুষ
ছবি: ডেইলি বাংলাদেশ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চার হাজার মানুষের শীত নিবারনে নতুন গরম কাপড় বিতরণ করেছেন এক ব্যবসায়ী।
বৃহস্পতিবার সকালে টুঙ্গিপাড়া পৌরসভা ও ৫ নম্বর ইউপির শীতার্ত মানুষের জন্য এসব গরম কাপড় উপজেলা প্রশাসনের হাতে তুলে দেন ব্যবসায়ী আসলাম শেখ।
এ সময় টুঙ্গিপাড়ার ইউএনও নাকিব হাসান তরফদার, উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, বিভিন্ন ইউপির চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!