ঢাকা, বুধবার ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
[ দেশজুড়ে ]
দৌড়ে শেষ রক্ষা হয়নি ব্যবসায়ীর
ছবি: ডেইলি বাংলাদেশ
বেশ কয়েকজন যুবক ইয়াবা কেনার জন্য অপেক্ষা করছিলেন। সেই খবরটি জেনে অভিযান চালায় পুলিশ। অভিযানের টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন ইয়াবা ক্রেতা ও ব্যবসায়ী। তবে তাৎক্ষণিক ধাওয়ায় পাঁচটি ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রোববার রাতে পিরোজপুরের মঠবাড়িয়ার পৌরশহরের হাসপাতালের রাকিব স্টোরের সামনের সড়ক থেকে মিজান খাঁ নামক ওই ব্যবসায়ীকে আটক করা হয়।
আটক ব্যবসায়ী উপজেলার সাপলেজা ইউপির ভাইজোড়া গ্রামের জাকির খাঁ’র ছেলে।
মঠবাড়িয়া থানার এএসআই আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৌরশহরের হাসপাতালের সামনের সড়কে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা মাদক ব্যবসায়ী মিজানসহ কয়েকজন মাদক ক্রেতা দৌড়ে পালানোর চেষ্টা করেন। তাৎক্ষণিক তাদের ধাওয়া করে মাদক ব্যবসায়ী মিজানকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে পাঁচটি ইয়াবা উদ্ধার করা হয়।
মঠবাড়িয়া থানার ওসি মো. মাসুদুজ্জামান জানান, মাদক ব্যবসায়ী মিজানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে সোমবার আদালতে সোপর্দ করা হবে।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!