ঢাকা,  বুধবার   ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ত্রিশালে মুড়ির গোডাউনে আগুন, পুড়ল ১০ লাখ টাকার মালামাল  

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৫, ১৩ মার্চ ২০২০
ত্রিশালে মুড়ির গোডাউনে আগুন, পুড়ল ১০ লাখ টাকার মালামাল  
মুড়ির গোডাউনে আগুন

ময়মনসিংহের ত্রিশাল পৌর শহরে বৃহস্পতিবার রাতে এক মুড়ির গোডাউনে আগুন লেগে ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের হিন্দুপল্লী এলাকার ব্যবসায়ী প্রয়াত আব্দুল আজিজ মহাজনের মুড়ির গোডাউনে এ আগুন লাগে।

ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুনিম সারোয়ার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ডেইলি-বাংলাদেশ/এমএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!