ঢাকা,  বৃহস্পতিবার   ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

তেল রফতানি বন্ধে ব্যর্থ হয়ে নিষেধাজ্ঞার হুমকি দিল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:০৫, ২৯ মে ২০২০
তেল রফতানি বন্ধে ব্যর্থ হয়ে নিষেধাজ্ঞার হুমকি দিল যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

ভেনিজুয়েলায় ইরানের তেল রফতানি ঠেকাতে ব্যর্থ হয়ে এখন দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে ওয়াশিংটন।

মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালের তথ্যমতে, ইরান থেকে পাঁচটি জাহাজে করে ভেনিজুয়েলায় তেল এবং তেল জাতীয় পণ্য পাঠানো হয়েছে। এরইমধ্যে চারটি জাহাজ ভেনিজুয়েলায় প্রবেশ করেছে এবং বাকি একটি জাহাজ ভেনিজুয়েলার পানিসীমায় পৌঁছানোর কাছাকাছি রয়েছে।

এ অবস্থায় একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, আরো দুটি জাহাজে করে ভেনিজুয়েলায় তেল নেয়া হবে এবং এই দুটি ট্যাঙ্কারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র।

Advertisement

ইরানের জাহাজগুলো ভেনিজুয়েলার বন্দরে ভেড়ার পরপরই লিবিয়ার পতাকাবাহী জাহাজ বেরিং ও বেলা বন্দরে ভিড়বে। তবে যদি তারা মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভেনিজুয়েলায় যায় তাহলে ইন্সুরেন্স এবং আন্তর্জাতিক ব্যাংকিং সুবিধা থেকে বঞ্চিত হবে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

ইরান এবং ভেনিজুয়েলার কর্মকর্তারা ওয়ালস্ট্রিট জার্নালের খবর সম্পর্কে এখনো কোনো মন্তব্য করেননি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!