[ দেশজুড়ে ]
ঢাকা-ভোলা নৌরুটে সরাসরি চলবে অ্যাডভেঞ্চার-৫
ছবি: ডেইলি বাংলাদেশ
গ্রিন লাইন ওয়াটার বাস চালুর দেড় মাসের মধ্যে ঢাকা-ভোলা নৌরুটে চালু হলো ‘অ্যাডভেঞ্চার-৫’ নামের আরো একটি লঞ্চ।
শুক্রবার সকালে ভোলার ইলিশা ফেরিঘাটে লঞ্চটির উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু।
কর্তৃপক্ষ জানায়, অ্যাডভেঞ্চার-৫ লঞ্চটি ৪-৫ ঘণ্টায় ভোলা থেকে ঢাকায় পৌঁছাবে। এটি ভোলা-ঢাকা-ভোলা রুটে দিনে দুইবার আসা-যাওয়া করবে।
লঞ্চ মালিক মো. নিজাম উদ্দিন জানান, অ্যাডভেঞ্চার-৫ এর বিজনেস ক্লাসের বাড়া ৮০০ টাকা ও ইকোনোমি ক্লাসের ভাড়া ৬০০ টাকা। এটি প্রতিদিন দুপুর আড়াইটায় ঢাকা থেকে ভোলার উদ্দেশে ছাড়বে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!