[ রাজধানী ]
ঢাকায় ৬৫ প্লাটুন বিজিবি মোতায়েন
ছবি: সংগৃহীত
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে শান্তি-শৃঙ্খলা রক্ষায় ৬৫ প্লাটুন বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে নগরীর বিভিন্ন জায়গায় তারা টহল দিচ্ছেন। ভোটের আগে-পরে মোট চারদিন তারা দায়িত্ব পালন করবেন।
জানা গেছে, প্রতি দু’টি সাধারণ ওয়ার্ডে এক প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। বিজিবির প্রতিটি টিমের সঙ্গে ৩০ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত একজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে ৫৪ জন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ৭৫ জনসহ ১২৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন।
.png)
এবার ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১ হাজার ৩১৮টি ভোটকেন্দ্রে ভোটকক্ষ থাকছে ৭ হাজার ৮৫০টি। ভোটার ৩০ লাখ ৯ হাজার। দক্ষিণ সিটিতে ১ হাজার ১৫০ ভোটকেন্দ্রে থাকবে ৬ হাজার ৫৮৯টি ভোটকক্ষ। এ সিটি করেপারেশনে ভোটার ২৪ লাখ ৫২ হাজার।
ডেইলি-বাংলাদেশ/টিআরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!