[ দেশজুড়ে ]
ঝুগিডুরা হাওরে মিলল তরুণীর মাথাবিহীন মরদেহ
প্রতীকী ছবি
সিলেটের ওসমানীনগরে অজ্ঞাত তরুণীর মাথাবিহীন অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে প্রথমপাশা ঝুগিডুরা হাওর থেকে মরদেটি উদ্ধার করা হয়েছে।
ওসমানীনগর থানার ওসি রাশেদ মোবারক জানান, খবর পেয়ে রাতেই মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহটি হাওরের পানিতে ঘাস দিয়ে ঢাকা ছিলো। অর্ধগলিত হওয়ায় ধারণা করা হচ্ছে সপ্তাহখানেক আগে থেকে মরদেহটি হাওরে গুম করে রাখা হয়েছিলো।
ওসি আরো জানান, সিআইডির ক্রাইম সিন, পিবিআইসহ বিভিন্ন গোয়েন্দা বিভাগের সদস্যদের খবর দেয়া হয়েছে। মরদেহটি ওসমানীনগর থানায় রাখা হয়েছে গোয়েন্দা বিভাগের লোকজনরা পরীক্ষা নিরিক্ষা করে ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা করা হবে। মঙ্গলবার মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। মরদেহের পরিচয় জানা চেষ্টা চলছে।
ডেইলি-বাংলাদেশ/জেএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!