ঢাকা,  রোববার   ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

জেল খেটে দেশে ফিরলেন ১৯ যুবক

বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৯, ১২ ডিসেম্বর ২০১৯
জেল খেটে দেশে ফিরলেন ১৯ যুবক
ছবি : ডেইলি বাংলাদেশ

ছয় মাস জেল খেটে দেশে ফিরলেন ১৯ যুবক। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশনের কাছে যুবকদের হস্তান্তর করেন।

বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরত দেয়া হয়েছে। 

ফেরত আসা যুবকরা হলেন, শেরপুর জেলার  রিয়াজ উদ্দিনের ছেলে আলমগীর হোসেন, জয়নাল আবেদিনের ছেলে বিজয় মিয়া, হাসেম আলীর ছেলে মুক্তার মিয়া, চাঁন মণ্ডলের ছেলে জাহিদুল ইসলাম,   চানমিয়ার ছেলে সুমন মিয়া, শাহিন মিয়ার ছেলে আবুল কালাম, জলীলের ছেলে আশিক মিয়া, আফিল উদ্দিনের ছেলে ছমির মিয়া, রেজাউদ্দিনের ছেলে লালমিয়া, আব্দুর রাজ্জাকের ছেলে মঞ্জুরুল হক, লালমনিরহাট জেলার আমিনুর রহমানের ছেলে আরিফুল ইসলাম, কিশোরগঞ্জ জেলার শাহজাহান খানের ছেলে সজিব হোসেন, তার সহোদর দোলন হোসেন, গাজীপুর জেলার মেরাজ আলীর ছেলে কবির হোসেন, শাহেদ আলীর ছেলে হাবিবুর রহমান, সৈয়দপুর জেলার সরাফাত হোসেনের ছেলে খালিদ বিন খোকন, মাদারিপুর জেলার খালেক মিয়ার ছেলে জাহাঙ্গীর হোসেন, দিনাজপুর জেলার জয়নাল আবেদিনের ছেলে রফিকুল ইসলাম, নরসিংদী জেলার বিল্লাল হোসেনের ছেলে নজরুল ইসলাম। তাদের বয়স ১৮ থেকে ৩৬ বছর। 

তারা কাজের জন্য বিভিন্ন সীমান্ত পথে দুই বছর আগে ভারত পাড়ি জমায়। সেখানে তামিলনাড়ু প্রদেশের একটি শহরের আন্থনী গার্মেন্টসে চাকরি করতেন। ছয়মাস আগে তারা ওই গার্মেন্টস থেকে পুলিশের কাছে ধরা পড়ে। পুলিশ তাদের আদালতের মাধ্যেমে চেন্নাই সেন্ট্রাল জেল খানায় রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিঠি চালাচালির এক পর্যায়ে তারা বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত আসে। 

ফেরত আসা যুবক আশিক মিয়া বলেন, আমরা অভাব অনটনের সংসারে দুই বছর আগে ভারত পাড়ি জমাই দালালদের মাধ্যমে বিভিন্ন সীমান্ত পথে। এরপর আমরা তামিলনাড়ুর একটি শহরের আন্থনী নামে একটি গার্মেন্টেসে চাকরি করি। সেখান থেকে পুলিশ আটক করে আমাদের চেন্নাই সেন্ট্রাল জেলে পাঠায়।

বেনাপোল ইমিগ্রেশন ওসি মহসিন খান পাঠান বলেন, ফেরত আসাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান বলেন, ফেরত আসাদের থানার আনুষ্ঠানিকতার কাজ শেষে কোনো এনজিও সংস্থা আসলে তাদের হাতে তুলে দেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!