ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

জুভেন্টাসকে শীর্ষে ফেরালেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৫৮, ১৩ জানুয়ারি ২০২০
জুভেন্টাসকে শীর্ষে ফেরালেন রোনালদো
ছবি: সংগৃহীত

ইতালিয়ান সিরি আ'তে এবার জুভেন্টাসের টানা আধিপত্যের বিরুদ্ধে বেশ ভালই লড়াই চালিয়ে যাচ্ছে ইন্টার মিলান। মৌসুমের শুরু থেকেই এই দুটি দল একে অপরকে টপকে বারবারই শীর্ষে উঠে এসেছে। মাঝে বেশ কিছুদিন ধরে ইন্টার শীর্ষে থাকলেও শক্তিশালী রোমাকে ২-১ গোলে হারিয়ে দুই পয়েন্টের ব্যবধানে টেবিলের শীর্ষস্থানে উঠে এসেছে জুভেন্টাস।

শনিবার সান সিরোতে আটালান্টার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল ইন্টার। যে কারণে রোমাকে হারিয়ে উপরে উঠে আসার পথ সহজ হয়েছে তুরিনের  বুড়িদের। ম্যাচের ১০ মিনিটেই তুরস্কের ডিফেন্ডার মেরিহ ডেমিরাল ও ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে এগিয়ে যায় জুভেন্টাস। ৬৮ মিনিটে দিয়েগো পেরোত্তির পেনাল্টিতে এক গোল শোধ করে স্বাগতিক রোমা। এই নিয়ে টানা ৬টি লিগ ম্যাচে গোল পেলেন পর্তুগিজ সুপারস্টার রোনালদো। 

উভয় দলই প্রথমার্ধে ইনজুরি নিয়ে দুশ্চিন্তায় পড়েছিল। জুভেন্টাসের গোলদাতা ডেমিরাল হাঁটুর ইনজুরির কারণে ১৯ মিনিটে মাঠ ত্যাগ করেন। অন্যদিকে রোমার তরুণ ইতালিয়ান মিডফিল্ডার নিকোলো জানিয়োলো ডান হাঁটুর গুরুতর লিগামেন্ট ইনজুরিতে পড়ে ৩৬ মিনিটে মাঠ ছেড়ে বের হয়ে যান। বর্তমান সময়ে জানিয়োলোকে ইতালির অন্যতম গুরুত্বপূর্ণ একজন উদীয়মান ফুটবলার হিসেবে বিবেচনা করা হয়। আজই তার হাঁটুতে অস্ত্রোপচার করানোর বিষয়টি নিশ্চিত করেছে রোমা।

ডেইলি-বাংলাদেশ/এম
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!