ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

চাঁপাইনবাবগঞ্জে একদিনে হাসপাতালে ভর্তি ২২ শিশু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩২, ২৩ ডিসেম্বর ২০১৯
চাঁপাইনবাবগঞ্জে একদিনে হাসপাতালে ভর্তি ২২ শিশু
ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে ২২ শিশু জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছে।

রোববার দুপুর থেকে সোমবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থান থেকে এসব রোগী আসে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহফুজ রায়হান জানান, শৈত্যপ্রবাহের কারণে এসব শিশু নিউমোনিয়া, সর্দি-জ্বর, ডায়রিয়া, ব্রঙ্কাইটিস রোগে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে।

তিনি জানান, শিশুদের ঠাণ্ডায় বেশিক্ষণ বাইরে রাখা যাবে না। খালি পায়ে হাঁটতে দেয়া যাবে না। অভিভাবকদের আরো সচেতন হতে হবে। তাহলেই শিশুরা এসব রোগ থেকে মুক্ত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এআর/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!