ঢাকা,  বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

চকরিয়ায় জ্বর, সর্দি, কাশি নিয়ে পল্লী চিকিৎসকের মৃত্যু

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৬, ১৪ জুন ২০২০
চকরিয়ায় জ্বর, সর্দি, কাশি নিয়ে পল্লী চিকিৎসকের মৃত্যু
ফাইল ছবি

কক্সবাজারের চকরিয়ায় জ্বর, সর্দি ও কাশি নিয়ে এক পল্লী চিকিৎসক মারা গেছেন। রোববার বেলা ১১টার দিকে উপজেলার মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তার মৃত্যু হয়।

ওই পল্লী চিকিৎসক ডুলাহাজারা ইউপির মালুমঘাট চা-বাগান এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। 

পারিবারিক সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে জ্বর-সর্দি-কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। তিনি নিজে নিজে বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন। তবে করোনার পরীক্ষা করাননি তিনি। 

মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার প্রচন্ড শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন ওই পল্লী চিকিৎসক। এরপর থেকে তার অক্সিজেনের মাত্রা কমতে শুরু করে। অনেক চেষ্টা করেও অক্সিজেনের মাত্রা বাড়ানো যায়নি। পরে শনিবার সকাল ১১টার দিকে তিনি মারা যান।

চকরিয়া থানার ওসি মো.হাবিবুর রহমান বলেন, তাকে মালুমঘাট চা-বাগানের খ্রিষ্টানদের কবরস্থানে সমাহিত করা হবে। সেজন্য দাফনকারীদের সামাজিক দূরত্ব এবং সবধরনের সুরক্ষা সামগ্রী পড়ে দাফনের ব্যবস্থা করতে বলেছি।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!