[ দেশজুড়ে ]
চকরিয়ার জঙ্গলে মিলল ঝুলন্ত মাথার খুলি
ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজারের চকরিয়ায় রক্ত-মাংস শুকিয়ে যাওয়া গাছের ডালে ওড়না দিয়ে পেঁচানো একটি গলাকাটা মাথার খুলি উদ্ধার করা হয়েছে ।
রোববার সকালে ফাঁশিয়াখালী বন রেঞ্জের ডুলাহাজারার গহিন জঙ্গল থেকে ঝুলন্ত মাথার কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
ধারণা করা হচ্ছে, অন্তত তিন মাস আগে গলা কেটে মাথা বিচ্ছিন্ন করে গাছের ডালে ঝুলিয়ে রাখা হয়।
চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে সকালে বনাঞ্চলের গহিনে যাই। সঙ্গে কক্সবাজার ও চট্টগ্রামে কর্মরত সিআইডির একটি টিমও ঘটনাস্থলে যায়। খুলি ও ঝরে পড়া চুল দেখে মনে হচ্ছে খুলিটি কোনো মেয়ের। তবে তার বয়স ও পরিচয় সনাক্ত করা যায় নি।
ওসি আরো বলেন, উদ্ধার করা মাথার খুলি ময়নাতদন্ত করার পর ডিএনএ ও ভিসেরা পরীক্ষা করা হবে। তার পরিচয় সনাক্তে নিকটবর্তী কোনো থানা এলাকায় আড়াই তিনমাস পূর্বে কোনো মেয়ে নিখোঁজ হয়েছে কিনা সন্ধান করা হচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!