ঢাকা,  বৃহস্পতিবার   ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ক্যাভার্ডভ্যানে মিলল ৫৫ কেজি গাঁজা, আটক ২

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪০, ২৩ মে ২০২০
ক্যাভার্ডভ্যানে মিলল ৫৫ কেজি গাঁজা, আটক ২
ছবি: ডেইলি বাংলাদেশ

লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার তালুকবানী এলাকায় শনিবার ভোরে অভিযান চালিয়ে ৫৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী তারেক মোল্লা ও আকরাম শেখকে আটক করেছে র‌্যাব। 

তাদের বাড়ি পাবনার আমিনপুর এলাকায়। এ সময় একটি কাভার্ডভ্যান আটক করা হয়।

শনিবার দুপুরে র‌্যাব-১৩ এর কোম্পানি কমান্ডার অ্যাডিশনাল এসপি হাফিজুর রহমান জানান, র‌্যাবের জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, লালমনিরহাটের বড়খাদা থেকে গাঁজা নিয়ে বিক্রির জন্য কাভার্ডভ্যানে করে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!