ঢাকা,  বৃহস্পতিবার   ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিশুকিশোর ]
ননী গোপাল চন্দ্র দাশ-এর কিশোর কবিতা

মেঘের বাড়ি

ননী গোপাল চন্দ্র দাশ
প্রকাশিত: ১৭:৪০, ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘের বাড়ি
মেঘের বাড়ি যাচ্ছি আমি, আর কে যাবে? তুমি? জলদি এসো রিক্তা রাতুল তিন্নি ও মৌসুমি।

​মেঘের সাথে যুক্তি করে মন মেলেছে পাখা,
মেঘের বাড়ি যত্ন করে আলপনাতে আঁকা।

​সেই বাড়িতে ঘুরতে যাওয়া— উড়তে চাওয়া মন,
তেপান্তরের মাঠ পেরিয়ে আলতাদীঘির বন।

Advertisement

​বন পেরিয়ে, পাহাড় নদী সমুদ্র সাম্পান,
তপ্ত গাঁয়ের শ্রান্ত বিকেল নীলাভ আসমান।

​মেঘের বাড়ি মেঘের বাড়ি মেঘের বাড়ি যাই,
সন্ধ্যা হলে চাঁদ মামা দেয় অপূর্ব রোশনাই।

​মেঘ পরীরা আসর জমায় রাত্রি হলে গাঢ়,
হাজার ফুলের সুবাস ভাসে, জুঁই চামেলি আরও...

​মেঘের বাড়ি যাচ্ছি আমি, আর কে যাবে? তুমি?
জলদি এসো রিক্তা রাতুল তিন্নি ও মৌসুমি।

ডেইলি-বাংলাদেশ/DB-F-01
শিশুকিশোর জনপ্রিয় খবর
লিংক সফলভাবে কপি হয়েছে!