ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

ক্যাট এবার সুপারহিরো

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪:৩২, ১০ ফেব্রুয়ারি ২০২০
ক্যাট এবার সুপারহিরো
ক্যাটরিনা কাইফ

পরিচালক আলি আব্বাস জাফরের সঙ্গে ক্যাটরিনা কাইফের বন্ধুত্বের কথা সকলেরই জানা। আলি আব্বাসের পরিচালনায় তিনটি ছবি করে ফেলেছেন ক্যাটরিনা। এখন শোনা যাচ্ছে, পরিচালকের আগামী সুপারহিরো প্রজেক্টে ক্যাটরিনাই থাকছেন। 

এই ছবিতে চিত্রনাট্য-পরিচালনার পাশাপাশি প্রযোজনাও করারও কথা আলি আব্বাসের। 

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে, ছবিতে ঝুঁকিপূর্ণ কিছু স্টান্ট করতে হবে ক্যাটরিনাকে। সেই মতো নায়িকা প্রস্তুতিও নিতে শুরু করেছেন। চিত্রনাট্য চূড়ান্ত হলেই শুটিংয়ের দিন নির্ধারিত হবে। 

Advertisement

এ জুটির জুটির আগের ছবি ‘ভারত’ বক্স অফিসে সেভাবে সফল হয়নি। এই সুপারহিরো প্রজেক্টেটি সফল হলে, এর ফ্র্যাঞ্চাইজিও হতে পারে বলে জানা গিয়েছে।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!