কোটালীপাড়া উপজেলা পরিষদ কমপ্লেক্সের তৃতীয় তলায় এ অফিসের অবস্থান। অফিসের নাইটগার্ড ছলেমান মীর প্রকৌশলী দেবাশীষ বাগচীর রুম থেকে ধোঁয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন।
কোটালীপাড়া এলজিইডির উপজেলা প্রকৌশলী দেবাশীষ বাগচী জানান, কোটালীপাড়ার বিভিন্ন স্কুলের সাইন্স ল্যাবের জন্য জাইকার ক্রয়কৃত ২০ লাখ টাকার বৈজ্ঞানিক যন্ত্রপাতি, ফটোকপি মেশিন, সোফা, অফিস ডেকোরেশন, আসবাবপত্র পুড়ে অন্তত ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
.png)
কোটালীপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার নজরুল ইসলাম জানান, বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। অগ্নিকাণ্ডে অফিসের উপজেলা প্রকৌশলীর রুমের সব মালামাল পুড়ে গেছে। পরে ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
কোটালীপাড়া থানার ওসি (তদন্ত) মো. জাকারিয়া বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সহায়তা করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ড ঘটেছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হবে।