ঢাকা,  বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

কানাডার নিখোঁজ হেলিকপ্টারের ধ্বংসাবশেষের সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:৪৮, ৩০ এপ্রিল ২০২০
কানাডার নিখোঁজ হেলিকপ্টারের ধ্বংসাবশেষের সন্ধান
কানাডার নিখোঁজ হেলিকপ্টারের ধ্বংসাবশেষের সন্ধান

কানাডার নিখোঁজ হয়ে যাওয়া হেলিকপ্টারটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেছে। ন্যাটোর এক অভিযানে অংশ নিয়েছিলো এটি।

বৃহস্পতিবার গ্রীক সামরিক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রটি জানায়,গ্রিস ও ইতালির মাঝামাঝি আইওনিয়া সাগরে ইতালি নিয়ন্ত্রিত অঞ্চলে এটির সন্ধান পাওয়া গেছে। 

হেলিকপ্টারটিতে পাইলটসহ থাকা ছয় আরোহীর মধ্যে একজনের মরদেহে উদ্ধার করা হয়েছে। বাকিদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

এক বিবৃতিতে কানাডার সামরিক বাহিনী জানিয়েছে, বুধবার কানাডার ফ্রিগেট ফ্রেডেরিকটন থেকে যাত্রা শুরু করার পরে হেলিকপ্টারটি দুর্ঘটনার সম্মুখীন হয়।

সূত্র - সিএনএন
 

ডেইলি-বাংলাদেশ/এসএমএফ/মাহাদী
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!