[ বিনোদন ]
কলকাতা আন্তর্জাতিক পার্ফরমেন্স আর্ট ফেস্টিভ্যালে ‘ব্ল্যাকফ্লেইম থিয়েটার’
ছবি: সংগৃহীত
‘কলকাতা আন্তর্জাতিক পার্ফরমেন্স আর্ট ফেস্টিভ্যাল-২০২০’ শুরু হয়েছে বৃহস্পতিবার। ৩ দিনব্যাপী এ উৎসবে পর্দা নামবে শনিবার। বাংলাদেশ থেকে এতে অংশ নিচ্ছে নাট্য সংগঠন ‘ব্ল্যাকফ্লেইম থিয়েটার’।
নাট্য সংগঠনটির প্রধান তানভীর শেখ বলেন, এ উৎসবের উদ্বোধনী আয়োজনে স্থানীয় পার্ফরমেন্স আর্টিস্ট অনির্বাণ ও তপতী’ র সঙ্গে যৌথভাবে বিশেষ প্রদর্শনী সম্পন্ন করেছি। এছাড়া বিভিন্ন দেশ থেকে আগত শিল্পীদের সঙ্গে মিথস্ক্রিয়ায় অংশ নিয়েছি যা ভবিষ্যতে পারস্পরিক সম্পর্ক বজায় রাখতে ও সাংস্কৃতিক বিনিময়ে সহায়তা করবে।
‘কলকাতা আন্তর্জাতিক পার্ফরমেন্স আর্ট ফেস্টিভ্যাল-২০২০’-এ ভারত ছাড়াও অংশ নেয় যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, স্পেন, নেদারল্যান্ড, ফ্রান্স, জাপান, তুরস্ক, রাশিয়া, ইটালি, জার্মানি ও বাংলাদেশ।
ডেইলি-বাংলাদেশ/এনএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!