[ রাজধানী ]
কমলাপুর স্টেশন থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
ফাইল ছবি
রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে অজ্ঞাত (৬০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল ৮টা ২০ মিনিটে রেলস্টেশনের ৭ নং প্লাটফর্ম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃতের মুখে লম্বা দাড়ি রয়েছে। পরনে ছিল সাদা ফুল হাতা গেঞ্জি ও লুঙ্গি।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!