ঢাকা,  বৃহস্পতিবার   ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

উইন্ডোজ ফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৩, ১৪ ডিসেম্বর ২০১৯
উইন্ডোজ ফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
ছবি : সংগৃহীত

আপনার হাতেই কি উইন্ডোজ ফোন? তাহলে আপনার জন্য এটা দুঃসংবাদ! কারণ ফোন পরিবর্তনের সময় এসে গেছে! মাইক্রোসফটের পক্ষ থেকে বলা হয়েছে, এখন যারা উইন্ডোজ ১০ মোবাইল প্ল্যাটফর্মের উইন্ডোজ ফোন ব্যবহার করছেন তারা আইফোন বা অ্যানড্রয়েড ফোনে চলে যেতে পারেন। এখন থেকে প্লাটফর্মটির জন্য আর কোনো ধরনের হালনাগাদ দেবে না মাইক্রোসফট।

১০ ডিসেম্বরের পর থেকে মাইক্রোসফটের পক্ষ থেকে উইন্ডোজ ১০ মোবাইল প্ল্যাটফর্মে বিনা পয়সায় আর কোনো নিরাপত্তা আপডেটসহ সমর্থন দেয়া হচ্ছে না। প্রতিষ্ঠানটিই জানিয়েছে, এ প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের বিকল্প খুঁজতে হবে। তবে উইন্ডোজ ফোন থেকে মাইক্রোসফট সমর্থন সরিয়ে নিলেও স্মার্টফোনটি পুরোপুরি বন্ধ হয়ে যাবে না। তবে এতে সিস্টেমভিত্তিক সফটওয়্যার হালনাগাদের প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে।

উইন্ডোজ ফোনের জন্য আর কোনো নিরাপত্তা হালনাগাদ প্রোগ্রাম, অনলাইন টেকনিক্যাল কনটেন্ট, সফটওয়্যার আপডেট সুবিধা সরবরাহ করবে না নির্মাতা প্রতিষ্ঠানটি। বিবৃতিতে মাইক্রোসফট জানিয়েছে, ওএস সমর্থন বন্ধ হওয়ার পর তিন মাস পর্যন্ত স্বয়ংক্রিয় বা ম্যানুয়াল পদ্ধতিতে সেটিংসের জন্য নিউ ডিভাইস ব্যাকআপ সুবিধা পাওয়া যাবে। আগামী বছরের ১০ মার্চ পর্যন্ত এ সুবিধা চালু থাকবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!