ইসরায়েলকে অর্ধেক দিনেই নিশ্চিহ্ন করে দেয়া সম্ভব: ইরানী নেতা
ইরানের ইসলামি নেতা আয়াতোল্লাহ আহমাদ আলামোলহোদা প্রতিপক্ষ দেশগুলোর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইরানের ওপর হামলা হলে অর্ধেক দিনের মধ্যে লেবাননের পার্শ্ববর্তী ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দেয়া হবে।
ইরান নিজের সীমানা ছাড়িয়ে বিশ্বে বৃহৎ আকার নিয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির খোরাসান প্রতিনিধি।
মঙ্গলবার ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ‘তাসনিম’র বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল আরাবিয়া এ তথ্য জানায়।
.png)
খবরে বলা হয়, শুক্রবার জুমার নামাজকালে ইসলামি নেতা আয়াতোল্লাহ আহমাদ আলামোলহোদা এ মন্তব্য করেন।
আলামোলহোদা বলেন, এখন ইরানই কেবলমাত্র ইরান নয়। ইরান আর ভৌগোলিকভাবে সীমাবদ্ধ নয়। ইরাকের মিলিশিয়া গোষ্ঠী ‘দ্য পপুলার মবিলাইজেশন ইউনিট’ (পিএমইউ), ইয়েমেনের ‘হুথি’, সিরিয়ার ‘ন্যাশনাল ফ্রন্ট’, ফিলিস্তিনে হামাস ও ইসলামিক জিহাদ এবং লেবাননের হিজুবুল্লাহ, এরা সবাই ইরান।
‘ইরান আছে উত্তরে এবং দক্ষিণে। লেবাননের দক্ষিণাঞ্চল কী ইরান নয়? ইয়েমেন থেকে যে ড্রোন সৌদি আরবে হামলা করেছে, তাও কী ইরান নয়? এ অঞ্চলে যেখানেই প্রতিরোধ বাহিনী আছে, তারাই ইরান।’
সম্প্রতি সৌদি আরবের তেল স্থাপনায় ড্রোন হামলার ঘটনায় রিয়াদ, যুক্তরাষ্ট্র ও তাদের ইউরোপীয় মিত্ররা ইরানকে দোষারোপ করছে। এমনকি এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যুদ্ধের হুঙ্কারও দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যদিও ইয়েমেনের হুথিরা ওই হামলার দায় স্বীকার করেছে। অন্যদিকে ইরান বারবার এ অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। তেহরানকে সরাসরি ওই হামলার সঙ্গে জড়ানোর চেষ্টাকে বিশ্ববাসীর সঙ্গে প্রতারণা হিসেবে অভিহিত করেন আলামোলহোদা।
ডেইলি বাংলাদেশ/এমকে