ঢাকা,  শনিবার   ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইরাকে মার্কিন ও ন্যাটো ঘাঁটিতে ফের ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:১৮, ১৭ মার্চ ২০২০
ইরাকে মার্কিন ও ন্যাটো ঘাঁটিতে ফের ক্ষেপণাস্ত্র হামলা
ছবি: সংগৃহীত

ইরাকে অবস্থিত মার্কিন ও ন্যাটো সেনা ঘাঁটিতে ফের রকেট হামলার ঘটনা ঘটেছে। গত সাতদিনের মধ্যে এ নিয়ে তৃতীয়বারের মত দেশটিতে অবস্থান করা বিদেশি সেনাদের ঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা চালানো হল।

সোমবার স্থানীয় সময় রাতে রাজধানী বাগদাদের দক্ষিণে অবস্থিত বেসমায়া ঘাঁটিতে এই হামলা চালানো হয় বলে মঙ্গলবার এক বিবৃতিতে জানানো হয়েছে। তবে কোনো ক্ষয়-ক্ষতি বা হতাহতের খবর জানানো হয়নি।

বেসমায়া ঘাঁটিতে মার্কিন সেনাদের পাশাপাশি স্প্যানিশ ও ন্যাটো সেনারাও অবস্থান করছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্যে দেশটির আইএস বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করছে তারা।

Advertisement

সূত্র: এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!