ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ইউপি সদস্যসহ ব্যাংক জালিয়াতি চক্রের আটক ৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৯, ৩০ জানুয়ারি ২০২০
ইউপি সদস্যসহ ব্যাংক জালিয়াতি চক্রের আটক ৪
ছবি: ডেইলি ‍বাংলাদেশ

কুমিল্লায় ইউপি সদস্যসহ ব্যাংক জালিয়াতি চক্রের চার সদস্যকে আটক করেছে র‌্যাব।  বুধবার রাতে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার দুপুরে র‍্যাব ১১ এর সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলন এ তথ্য জানান অতিরিক্ত এসপি আলেপউদ্দিন।

এর আগে ২৯ জানুয়ারি রাতে কুমিল্লার দাউদকান্দির গৌরিপুর বাজার এলাকা থেকে ব্যাংক জালিয়াতি চক্রের চার সদস্যকে আটক করে র‍্যাব।

আটকরা হলেন- কুমিল্লার দাউদকান্দি চরচারি পাড়ার আব্দুস ছাত্তারের ছেলে ইসম, মুরাদনগরের দারোরা এলাকার আল মিদের ছেলে ইউপি সদস্য মমিনুল ইসলাম, মুরাদনগরের পালা এলাকার আবু মুসার ছেলে আবু বকর সালাফী এবং সহধারা বাজার এলাকার আব্দুল মতিনের ছেলে রুবেল।

এ সময় তাদের কাছ থেকে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড পিস্তলের গুলি, একটি চাপাতি, একটি চাকু, চার ধরনের প্রিন্টারের কালিসহ একটি রঙিন প্রিন্টার, জালিয়াতির কাজে ব্যবহৃত ভূয়া ২৪টি ভুয়া সীলসহ বিভিন্ন ধরনের মালামাল উদ্ধার করা হয়েছে।

র‍্যাব আরো  জানায়, আটকদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে তারা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!